Sunday, February 21, 2016

মজার জোকস ধাক্কা


ধাক্কা

কেউ একজন চিৎকার করে বলছে: ‘এই যে ভাই, কেউ আছেন? একটু ধাক্কা দেবেন? 
চিৎকার শুনে ঘুম ভেঙে গেল মিসেস মলির।
মলি তাঁর স্বামী রহিতকে ধাক্কা দিয়ে বললেন: ‘এই যে, শুনছো, কে যেন খুব বিপদে পড়েছে!’
ঘুমাতুর কণ্ঠে বললেন রহিত‘আহ্! ঘুমাও তো! লোকটার কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে।
অভিমানের সুরে বললেন মলি, ‘মনে আছে সেই রাতের কথা?
সেদিন তোমার কণ্ঠও মাতালের মতোই শোনাচ্ছিল।
রহিত বললেন, ‘মনে আছে। সে রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমার খুব শরীর খারাপ করেছিল।
গাড়িতে করে তোমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম।
হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। 
সেদিন আমিও চিৎকার করেছিলাম, কেউ আছেন? একটু ধাক্কা দিয়ে দেবেন?’ 
মলি বললেন, ‘মনে আছে তাহলে।
সেদিন যদি তোমার চিৎকার শুনে একটা লোকও এগিয়ে না আসত, কী হতো বলো তো?
আজ অন্যের বিপদে তুমি যাবে না? প্লিজ, একটু গিয়ে দেখো না!’
অগত্যা উঠতে হলো রহিতকে।
ভিজে চুপচুপ হয়ে কাদা-জল মাড়িয়ে এগিয়ে চললেন তিনি শব্দের উৎস লক্ষ্য করে।
বললেন, ‘কোথায় ভাই আপনি?
শুনতে পেলেন, ‘এই তো, এদিকে। বাগানের দিকে আসুন।’ 
রহিত এগোলেন। 
আবারও শুনতে পেলেন, ‘হ্যাঁ হ্যাঁ… ডানে আসুন। নিম গাছটার পেছনে…।’ 
রহিত আরও এগোলেন।

আহ্! ধন্যবাদ! আপনার ভাই দয়ার শরীর।

কতক্ষণ ধরে দোলনায় বসে আছি ধাক্কা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না! বলল মাতাল! :



ভুলবোঝাবুঝি



পাশাপাশি রিকশায় আমরা। 
এত আড়াল করার পরও চোখে চোখ পড়ে গেল। 
এত বছর পরেও বুকটা এমন ধুকধুক করে কেন! 
কথা বলবনা বলবনা করেও মুখ দিয়ে বের হয়ে গেল, কেমন আছ?
- ভালো। তুমি?
- ভালো। বাড়ি ফিরছ?
- হ্যা। তুমি?
- আমিও, এখানে নতুন এসেছ? আগে দেখিনি তো।
- দেখা দিতে চাইনি।
- আমিও তো। 
- ইস কি বিশ্রী জ্যাম!
- হ্যা। কখন যে একটু চলতে শুরু করবে!
- সেটাই। তোমার শ্বাসকষ্টের অসুখটা কমেছে?
- না ঐ এক রকমই আছে। তোমার মাইগ্রেইন?
- আগের চেয়ে কিছুটা কম। মনে আছে তোমার?
- হ্যা, হেসে বলি আমি। এরপর কোন কথা নেই কিছুক্ষন। জ্যামটাও ছাড়ছেনা।
- এখনও প্রতিদিন শাড়ি পর?
- তুমিইতো অভ্যাসটা করিয়েছিলে। আর ছাড়তে পারিনি।
- অভ্যাসটা ছাড়তে পারনি কিন্তু মানুষটাকে ঠিকই ছেড়ে গেলে।
- আহা ওসব থাক না প্লিজ।
- হ্যা থাক। আচ্ছা তোমার দিদি ভালো আছে?
- দিদি এখন নিজের বাড়িতে, বিয়ে হয়ে গ্যাছে। জ্যাম বুঝি ছাড়ল। যাই।
- যাও। শাড়ির আঁচলটা গুটিয়ে নাও রিকশার চাকায় আটকাবে।
- তুমিও সানগ্লাস টা পর। রোদে মাথাব্যথা করবে।
- এই শোন, ভালো থেক।
- তুমিও ভালো থেক । রাত জাগার বিশ্রী অভ্যাসটা বাদ দিও। আর অনেক শুকিয়ে গেছ। নিজের যত্ন নিও। 

সামনের দিকে তাকালাম। আমার রিক্সা কিছুটা এগিয়ে গেছে। হলুদ শাড়ি পরা আমার চুল বাতাসে উড়ছে। শাড়িটা ওরই দেয়া ছিল। ও কি চিনতে পেরেছে? 
আজ ১৬-ই জানুয়ারি। এই দিনেই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। মনে কি আছে ওর? 
চুলগুলো বাঁধতে গিয়েও বাঁধলাম না। খোলা চুল ওর খুব প্রিয় ছিল। এত বছর পরে নিজেকেও বড্ড অচেনা লাগে। মানুষ কি সবসময় নিজেকে চিনতে পারে? চোখটা আজ বড় বিশ্বাসঘাতকতা শুরু করেছে।

No comments:

Post a Comment